বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেসলে, মেঘনা ও এসএ গ্রুপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা; ভেজাল চকলেট, চিনি ও দুধ বাজারজাতের অভিযোগ

নকল খাদ্যপণ্য কেলেঙ্কারিতে বড় ধরনের অভিযান

মো. মফিজুল হক চৌধুরী   |   বুধবার, ২৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   274 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নকল খাদ্যপণ্য কেলেঙ্কারিতে বড় ধরনের অভিযান

খাদ্যপণ্যেভেজাল ও নিম্নমানের উপাদান ব্যবহারের অভিযোগে তিনটি শীর্ষ কোম্পানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাজধানীর সেফ ফুড কোর্ট। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নেসলে বাংলাদেশ, মেঘনা গ্রুপ এবং এসএ গ্রুপ।

সেফ ফুড কোর্টের বিচারক এসসিএসসি নিউজকে বলেন, “খাদ্যপণ্যে ভেজাল ও নিম্নমানের উপাদান ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। আমরা এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি।”

অভিযোগের বিবরণ অনুযায়ী, নেসলে বাংলাদেশের কিটক্যাট চকলেটে নিম্নমানের উপকরণ ব্যবহার, মেঘনা গ্রুপের ভেজাল চিনি সরবরাহ এবং এসএ গ্রুপের নিম্নমানের দুধ বাজারজাত করার কথা উল্লেখ করা হয়েছে।

খাদ্য নিরাপত্তা অধিদপ্তর ইতিমধ্যে সংশ্লিষ্ট পণ্যগুলো বাজান থেকে জব্দ করতে বিশেষ অভিযান শুরু করেছে। অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, “আমরা সকল অভিযোগের তদন্ত করছি এবং দোষী সাব্যস্ত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাধারণ মানুষকে সতর্ক করে দিয়ে বলেছে, তারা যেন সংশ্লিষ্ট কোম্পানির পণ্য কেনার আগে সতর্কতা অবলম্বন করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিযানকে ব্যাপকভাবে স্বাগত জানানো হয়েছে। ভোক্তা অধিকার কর্মী ড. ফারহানা আহমেদ বলেন, “এটি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা আন্দোলনে একটি মাইলফলক। তবে প্রশ্ন থেকে যায়, এতদিন এসব কোম্পানি কীভাবে নির্বিঘ্নে ভেজাল পণ্য বিক্রি করে আসছিল।”

সরকারি সূত্রে জানা গেছে, খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে আরও কঠোর নীতি প্রণয়ন এবং ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য হটলাইন চালুর পরিকল্পনা রয়েছে।


 

মন্তব্য করুন
সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com