শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতের নির্দেশে জেল প্রেরণ, আজ জামিন শুনানি

মুফতি কাসেমীর কারাগারে প্রেরণ

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ২৪ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   209 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুফতি কাসেমীর কারাগারে প্রেরণ

মুফতি মামুনুর রশিদ কাসেমী

-সংগৃহীত

আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। রোববার সন্ধ্যায় ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভিক্টোরিয়া চাকমার আদালত এ রায় ঘোষণা করেন।

 


আরও পড়ুন


 

কেরানীগঞ্জ থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় কাসেমীকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয়। ঢাকা জেলা পুলিশের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক কামাল উদ্দিন SCSC NEWS-কে বলেন, “শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে প্রেরণের আদেশ দেন। আজ সোমবার তাঁর জামিন শুনানি নির্ধারিত হয়েছে।”


আরও পড়ুন : নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায়  কেরানীগঞ্জে মুফতি কাসেমী গ্রেপ্তার


 

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, কাসেমী তাঁর সাবেক স্ত্রীকে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৬ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত নিজের হেফাজতে রেখে ধর্ষণ করেন। এবার তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন ও বিচার প্রক্রিয়া হচ্ছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com