রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসি প্রদীপকে 'মাস্টারমাইন্ড', লিয়াকতকে গুলিকারক চিহ্নিত করে হাইকোর্টের ৩৭৮ পৃষ্ঠার রায়

সিনহা হত্যার পূর্ণাঙ্গ রায়ে চাঞ্চল্যকর তথ্য

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   244 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিনহা হত্যার পূর্ণাঙ্গ রায়ে চাঞ্চল্যকর তথ্য

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর বিবরণ উন্মোচিত হয়েছে। রায়ে টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে হত্যার ‘মাস্টারমাইন্ড’ এবং সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে সরাসরি গুলিকারক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রোববার প্রকাশিত ৩৭৮ পৃষ্ঠার রায়ে বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের বেঞ্চ উল্লেখ করেন, “প্রদীপ কুমার দাশ এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং ঘটনাস্থলে উপস্থিত থেকে সিনহার বুকে জোরে আঘাত করে তার বুকের দুটি হাড় ভাঙান ও গলায় পা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন।”

 


আরও পড়ুন


 

রায়ে আরও স্পষ্টভাবে বলা হয়, “লিয়াকত আলী পূর্বপরিকল্পনা অনুযায়ী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার সরকারি পিস্তল দিয়ে সিনহার শরীরের ঊর্ধ্বাংশের গুরুত্বপূর্ণ অঙ্গে পরপর চারটি গুলি করেন এবং এই গুলির আঘাতেই সিনহার মৃত্যু হয়।”

হত্যার পেছনের কারণ হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে, সিনহা টেকনাফ থানার ওসি প্রদীপ ও তার সহযোগীদের চাঁদা আদায়, গুম ও ক্রসফায়ারের মতো বেআইনি কার্যক্রমের ভিডিও ধারণ করেছিলেন। এই বিষয়টি জানতে পেরে প্রদীপ সিনহাকে হুমকি দিয়ে এলাকা ছাড়ার নির্দেশ দেন, কিন্তু সিনহা তা মানেননি।

গত ২ জুন হাইকোর্ট বিচারিক আদালরের রায় বহাল রেখে প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড এবং বাকি ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন। রায়ে যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন সাবেক এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা, সাগর দেব ও তিনজন স্থানীয় ব্যক্তি।

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের শামলাপুর তল্লাশিচৌকিতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়, যার ফলে দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং আইন প্রয়োগকারী সংস্থার অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ে প্রশ্ন ওঠে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com