নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৯ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 495 বার পঠিত | পড়ুন মিনিটে

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রস্তুতি চলাকালীন, নির্বাচনি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
রবিবার (৯ নভেম্বর) SCSC NEWS-এ পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচএসসি পরীক্ষার জন্য নির্ধারিত নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোনো টেস্ট পরীক্ষা গ্রহণ করা যাবে না।
নির্দেশনায় আরও বলা হয়, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলমান থাকবে এবং নির্বাচনি পরীক্ষার তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।