ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 205 বার পঠিত | পড়ুন মিনিটে

নেপালে কে পি শর্মা অলি সরকারের বিরুদ্ধে জেন–জি প্রজন্মের তরুণদের আন্দোলন । ৮ সেপ্টেম্বর ২০২৫, কাঠমান্ডু । ছবি: রয়টার্স
-সংগৃহীত
নেপালের সিমারা এলাকায় তরুণ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আটটা পর্যন্ত এলাকাটিতে কারফিউ জারি করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।
সকাল সাড়ে এগারোটা নাগাদ বিক্ষোভকারীরা সিমারা চকে জড়ো হতে শুরু করলে পুলিশ বিক্ষোভ ছত্রভঙ্গ করতে বল প্রয়োগ করে। সহকারী প্রধান জেলা কর্মকর্তা ছবিরামন সুবেদি SCSC NEWS-কে বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই কারফিউ জারি করা হয়েছে।”
ইরাকের আগ্রহে নতুন সম্ভাবনা: বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে
রেমিট্যান্স ছাড়া দেশের অর্থনীতি টিকতো না: রোমে প্রবাসীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ: তালেবান বাহিনীর প্রতিশোধমূলক হামলা
বিক্ষোভের সরাসরি কারণ হিসেবে উঠে এসেছে গত বুধবার সংঘর্ষের ঘটনায় অভিযুক্তদের পুরোপুরি গ্রেপ্তার না করা। ‘জেন-জি’ জেলা সমন্বয়ক সম্রাট উপাধ্যায় SCSC NEWS-কে বলেন, “আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ করেছি, তাদের অনেককেই এখনো আটক করা হয়নি। এ নিয়েই আমাদের আপত্তি।”
গত বুধবার সিপিএন-ইউএমএল ও ‘জেন-জি’ তরুণদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছয়জন আহত হন। সংঘর্ষ সিমারা বিমানবন্দর পর্যন্ত ছড়িয়ে পড়ায় পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে এবং বিমানবন্দরের কার্যক্রম সাময়িক বন্ধ করতে বাধ্য হয়।
এদিকে, বুধবার জিতপুরসিমারা সাব-মেট্রোপলিটন সিটির দুই ওয়ার্ডের চেয়ারম্যান ধন বাহাদুর শ্রেষ্ঠ ও কাইমুদ্দিন আনসারিকে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান জেলা কর্মকর্তা ধর্মেন্দ্র কুমার মিশ্র এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার সম্রাট উপাধ্যায়ের একটি ফেসবুক পোস্টে ‘বিদায়ী সরকারের বিরুদ্ধে’ প্রতিবাদ করার আহ্বান জেলাজুড়ে ব্যাপক সাড়া ফেলে এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করে।