রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় পেশাদার ইয়াবা ব্যবসায়ী সোহাগ গ্রেপ্তার

মো. ইব্রাহীম খলিল মোল্লা | মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি   |   বুধবার, ১৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   231 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেঘনায় পেশাদার ইয়াবা ব্যবসায়ী সোহাগ গ্রেপ্তার

মো. সোহাগ রানা

-প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলায় এক পেশাদার ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ। রোববার (১২ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার দড়িকান্দি (সেননগর সরকার বাড়ি) গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি ওই এলাকার মোশাররফ হোসেনের ছেলে মো. সোহাগ রানা (৩০)।

পুলিশ জানায়, সোহাগ রানা দীর্ঘদিন ধরে এলাকায় নিয়মিতভাবে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন। এর আগেও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলামের নির্দেশে এসআই মো. সুদীপ্ত শাহীন-এর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে এএসআই রাসেল মিয়া, সোহরাব হোসেন ও কনস্টেবল উত্তম কুমার রায় অংশ নেন।

এ বিষয়ে ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম স্বদেশ প্রতিদিনকে বলেন, “গ্রেপ্তার সোহাগ রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com