অনলাইন ডেস্ক | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 39 বার পঠিত | পড়ুন মিনিটে

রাজধানীর বাড্ডায় বাসে আগুন! নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন দিল দুর্বৃত্তরা।
-সংগৃহীত
রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে কয়েকজন দুর্বৃত্ত। আজ শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) বিকেল সোয়া ৫টার দিকে কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটি ঘোরাচ্ছিল (ইউ-টার্ন নিচ্ছিল), ঠিক সেই মুহূর্তে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হঠাৎ কয়েকজন ব্যক্তি বাসটি লক্ষ্য করে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সটে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে এবং আতঙ্কে আশপাশের পথচারী ও যাত্রীরা ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ও স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয় এবং প্রগতি সরণিতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।