অনলাইন ডেস্ক | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 43 বার পঠিত | পড়ুন মিনিটে

সতর্ক থাকুন! বাংলাদেশ ব্যাংকের ২০ লাখ টাকার ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অপচেষ্টা।
-সংগৃহীত
তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেওয়ার সুযোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার চেষ্টা চালাচ্ছে একটি সক্রিয় চক্র। ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিকাশসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চলছে। এই প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক অফিসিয়াল পোস্টে কেন্দ্রীয় ব্যাংক এই সতর্কবার্তা জারি করে। উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেওয়ার সরকারি এই উদ্যোগকে পুঁেজ একটি কুচক্রী মহল প্রতারণায় লিপ্ত হয়েছে। বাংলাদেশ ব্যাংক পরিষ্কার জানিয়ে দিয়েছে, এই ঋণ দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। তাই এ ধরনের প্রলোভন থেকে দূরে থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।