অনলাইন ডেস্ক | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 95 বার পঠিত | পড়ুন মিনিটে

কাঁচাবাজারে স্বস্তির খবর; রাজধানীতে কমেছে কাঁচা মরিচ ও পেঁয়াজের দাম!
-সংগৃহীত
রাজধানীর প্রধান প্রধান কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য কাঁচা মরিচ ও পেঁয়াজের দামে কিছুটা পতন ঘটেছে। বাজারে দেশি পেঁয়াজ ও নতুন করে আমদানি করা কাঁচা মরিচের সরবরাহ বৃদ্ধি পাওয়ার কারণেই দামে এই ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
আজ রাজধানীর কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, রামপুরা ও কাপ্তানবাজার সহ কয়েকটি প্রধান কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, পাইকারি ও খুচরা—উভয় পর্যায়ই কেজিপ্রতি পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম পূর্বের তুলনায় কিছুটা কমেছে। গত কয়েকদিন ধরে চড়া দামে বিক্রি হওয়া কাঁচা মরিচের দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে। অন্যদিকে, দেশি পেঁয়াজের সরবরাহ সচল থাকায় এবং ভারতীয় পেঁয়াজের আগমন ঘটায় এর দামও কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে।
বাজারের পাইকারি বিক্রেতারা জানান, দেশের বিভিন্ন আড়ত ও মোকাম থেকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা মরিচ ও পেঁয়াজ রাজধানীতে পৌঁছাচ্ছে। সরবরাহ ব্যবস্থার এই উন্নতির ফলে খুচরা পর্যায়েও এর দাম দ্রুত কমতে শুরু করেছে। কাঁচা মরিচ ও পেঁয়াজের মতো অতিপ্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা কমায় স্বস্তির কথা জানিয়েছেন সাধারণ ক্রেতারা। তবে বাজার মনিটরিং ব্যবস্থা নিয়মিত চালু রাখার দাবি জানিয়েছেন তারা, যাতে অসাধু ব্যবসায়ীরা পুনরায় দাম বাড়াতে না পারে।
#(রুবেল হাওলাদার)