একই প্রার্থী বারবার ক্যাডার পাওয়ার বৈষম্য দূর করতে কঠোর সিদ্ধান্ত পিএসসির; নতুন নিয়মে পদ শূন্য থাকার দীর্ঘসূত্রিতা কমার প্রত্যাশা।

বিসিএসে ‘রিপিট ক্যাডার’ বন্ধ: সুফল মিলবে ৫০তম থেকেই

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   137 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিসিএসে ‘রিপিট ক্যাডার’ বন্ধ: সুফল মিলবে ৫০তম থেকেই

বিসিএসে ‘রিপিট ক্যাডার’ প্রথা বন্ধের ঐতিহাসিক সিদ্ধান্ত; সুফল মিলবে ৫০তম বিসিএস থেকেই!

-সংগৃহীত

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় বৈষম্য ও জটিলতা কমাতে ‘রিপিট ক্যাডার’ বা বারবার একই প্রার্থী ক্যাডার হওয়া বন্ধের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসছে ৫০তম বিসিএস পরীক্ষা থেকেই এই নতুন নিয়মের সুফল পাওয়া যাবে বলে জোরালো আশা করা হচ্ছে।

​এতদিন দেখা যেত, একজন প্রার্থী ক্যাডার পাওয়ার পরও আগের পছন্দ বা ভালো পদ পাওয়ার আশায় পুনরায় বিসিএস পরীক্ষা দিয়ে আবার ক্যাডার পদ দখল করতেন। এর ফলে প্রথমবার সুপারিশপ্রাপ্ত হয়েও অনেকে যোগদান করতেন না কিংবা পুনরায় ক্যাডার হওয়ার কারণে মেধাবী নতুন প্রার্থীরা কাঙ্ক্ষিত সুযোগ থেকে বঞ্চিত হতেন। পাশাপাশি পদ শূন্য থাকা ও দীর্ঘমেধাতালিকা সংশোধনের জটিলতা পোহাতে হতো পিএসসিকে।

​নতুন এই নীতি কার্যকর হলে একবার ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে পুনরায় একই ক্যাডার পদে আবেদন বা সুযোগ পাবেন না। এতে নতুন ও যোগ্য তরুণদের জন্য সরকারি চাকুরিতে প্রবেশের দরজা উন্মুক্ত হবে এবং বিসিএস নিয়োগ প্রক্রিয়া আরও গতিশীল ও স্বচ্ছ হবে বলে মনে করছেন শিক্ষাবিদরা।

#(রুবেল হাওলাদার)

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফাউন্ডেশন (UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]