অন্যের অপরাধে এক বছর জেল! নামের ভুলে বন্দি আলমাসকে মুক্তির নির্দেশ

  |   সোমবার, ০৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   88 বার পঠিত   |   পড়ুন মিনিটে

অন্যের অপরাধে এক বছর জেল! নামের ভুলে বন্দি আলমাসকে মুক্তির নির্দেশ

২০০২ সালের অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামির সঙ্গে নামের মিল থাকায় নির্দোষ ব্যক্তি কারাগারে ছিলেন বলে তদন্তে উঠে এসেছে।

একই নামের কারণে অন্য ব্যক্তির সাজা ভোগ করতে থাকা মোহাম্মদ আলমাসকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৮ নভেম্বর আদালত এই আদেশ দেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, ২০০২ সালে মিরপুর থানায় দায়ের করা একটি অস্ত্র মামলায় ২০০৪ সালে মোহাম্মদ আলমাচ নামের এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু ২০২৫ সালের নভেম্বরে একই নামের আরেক ব্যক্তি মোহাম্মদ আলমাসকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, গ্রেপ্তার হওয়া আলমাস মামলার সাজাপ্রাপ্ত ব্যক্তি নন। বিষয়টি হাইকোর্টে গড়ালে আদালতের নির্দেশে পরিচয় যাচাইয়ের জন্য তদন্ত করা হয়। তদন্ত প্রতিবেদনে দেখা যায়, কারাগারে থাকা আলমাস এবং মামলার প্রকৃত সাজাপ্রাপ্ত ব্যক্তি আলাদা।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রকৃত সাজাপ্রাপ্ত ব্যক্তি বর্তমানে কানাডায় অবস্থান করছেন। পরিচয় ও ঠিকানার তথ্যের ভুলের কারণে নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।

তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর হাইকোর্ট আলমাসের অবিলম্বে মুক্তির নির্দেশ দেন। ঘটনাটি বিচারব্যবস্থায় পরিচয় যাচাই ও গ্রেপ্তার প্রক্রিয়ার নির্ভুলতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে।


—মুহা. মীযানুর রহমান আদীব | SCSC News Desk

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফাউন্ডেশন (UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]