বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কের সহায়তায় মুক্ত হয়ে ইসরায়েল ছাড়লেন শহিদুল আলম

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   206 বার পঠিত   |   পড়ুন মিনিটে

তুরস্কের সহায়তায় মুক্ত হয়ে ইসরায়েল ছাড়লেন শহিদুল আলম

তুরস্কের সহায়তায় মুক্ত হয়ে ইসরায়েল ছাড়লেন শহিদুল আলম

বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমকে বহনকারী একটি ফ্লাইট আজ বিকেলে ইসরায়েল থেকে উড্ডয়ন করেছে বলে জানিয়েছে তুর্কি সূত্র। তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট টিকে ৬৯২১ স্থানীয় সময় বিকেল আড়াইটার দিকে ইস্তাম্বুলে পৌঁছানোর কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে তার প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

ইসরায়েলে আটক হওয়ার পর থেকেই শহিদুল আলমের মুক্তি নিশ্চিতে বাংলাদেশ সরকার জর্ডান, মিশর ও তুরস্কের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছিল।

সূত্র- ঢাকা, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস)

মন্তব্য করুন
সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com