শিরোনাম >>
শিরোনাম >>
সিস্টেম সংস্কার ও সেবার মান বাড়াতে তিন দিন সব ধরনের ব্যাংকিং ও অনলাইন সেবা স্থগিত রাখছে সোনালী ব্যাংক।

কোর ব্যাংকিং আপগ্রেডেশন: ১৫ থেকে ১৭ অক্টোবর সোনালী ব্যাংকের লেনদেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   87 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কোর ব্যাংকিং আপগ্রেডেশন: ১৫ থেকে ১৭ অক্টোবর সোনালী ব্যাংকের লেনদেন বন্ধ

১৫ থেকে ১৭ অক্টোবর সোনালী ব্যাংকের সব ধরণের সেবামূলক লেনদেন বন্ধ!

-সংগৃহীত

কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) সফটওয়্যার আপগ্রেডেশন ও কারিগরি উন্নয়নকাজের জন্য আগামী ১৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন সোনালী ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।

​ব্যাংক কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ১২টা ১ মিনিট থেকে ১৭ অক্টোবর (শনিবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ব্যাংকের শাখাসমূহের সরাসরি লেনদেন, অনলাইন ব্যাংকিং, এটিএম (ATM) বুথ সেবা, মোবাইল অ্যাপস এবং ডিজিটাল লেনদেন কার্যক্রম পুরোপুরি স্থগিত থাকবে।

​সোনালী ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও দ্রুত, নিরাপদ ও আধুনিক রূপ দিতে এই সিস্টেম আপগ্রেডেশন সম্পন্ন করা হচ্ছে। নির্ধারিত সময়সীমা শেষে আগামী ১৮ অক্টোবর (রবিবার) সকাল থেকে পুনরায় স্বাভাবিক সময়সূচি অনুযায়ী গ্রাহক সেবা ও সব ধরনের লেনদেন চালু হবে। ব্যাংকিং সেবা বন্ধ থাকায় গ্রাহকদের পূর্বাহ্ণেই প্রয়োজনীয় লেনদেন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদটি সম্পাদনা করেছেন: মোহাম্মদ রুবেল হাওলাদার।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফোরাম(UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]