মূল্য তালিকা না রাখার অপরাধে ৫ হাজার টাকা অর্থদণ্ড; নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রাখার ঘোষণা।

মেঘনায় মানিকারচর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ মুদি দোকানকে জরিমানা

মো. ইব্রাহীম খলিল মোল্লা মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি মোবাইল: ০১৬১০১৩১৮১৩   |   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   174 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেঘনায় মানিকারচর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ মুদি দোকানকে জরিমানা

ভোক্তা অধিকার সুরক্ষায় সোচ্চার প্রশাসন,

-প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি মুদি দোকানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলিন রাজ্জাকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেঘনা থানার এএসআই নূরনবীসহ পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।
অভিযান সূত্রে জানা যায়, মানিকারচর বাজারের হানিফ এন্টারপ্রাইজের মালিক মো. হানিফ মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মূল্য তালিকা না রাখার অপরাধে ২ হাজার ৫০০ টাকা এবং একই অপরাধে টিএন্ডটি মোড়ের শ্রী প্রহলাদ ট্রেডার্সের মালিক গোবিন্দ শাহাকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলিন রাজ্জাক বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শনসহ ভোক্তা অধিকার সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ব্যবসায়ীরা যাতে আইন মেনে ব্যবসা পরিচালনা করেন এবং ক্রেতারা ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারেন, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।
মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফাউন্ডেশন (UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]