“গুলিটা একটু অ্যাঙ্গেল হয়ে বের হয়ে যায়। …গুলিতে চোখটা বের হয়ে নিচে ঝুলতে থাকে” কথাগুলো জুলাই আন্দোলনে গুলিতে চোখ হারানো সাব্বির আহমেদের। দুই চোখ কিংবা অন্তত এক চোখ হারিয়েছেন পাঁচশ’র বেশি মানুষ। এছাড়া পা কেটে ফেলতে হয়েছে অনেকের। সেই ক্ষত কিংবা পঙ্গু শরীর নিয়ে জীবন কাটাচ্ছেন আহতরা।