প্রাথমিক শিক্ষায় ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক, উপকৃত হবে ২ কোটি ৬০ লাখ শিশু!

  |   রবিবার, ০৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   108 বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রাথমিক শিক্ষায় ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক, উপকৃত হবে ২ কোটি ৬০ লাখ শিশু!

পড়া, লেখা ও গণিতের দক্ষতা বাড়াতে নতুন কর্মসূচি; পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য থাকবে বিশেষ সহায়তা।


বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৩০ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। নতুন এ কর্মসূচির মাধ্যমে প্রাক্‌-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ২ কোটি ৬০ লাখ শিশুর শেখার দক্ষতা উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘লার্নিং এনহ্যান্সমেন্ট অ্যান্ড অ্যাকসেলারেশন ইন প্রাইমারি এডুকেশন’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের পড়া, লেখা ও গণিতের মৌলিক দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

কর্মসূচিতে শিক্ষকদের প্রশিক্ষণ, পাঠদানের জন্য প্রয়োজনীয় উপকরণ, পরিকল্পিত পাঠসূচি এবং বিদ্যালয় পরিচালনার মান উন্নয়নে সহায়তা দেওয়া হবে।

এ ছাড়া যেসব শিক্ষার্থী পড়াশোনায় পিছিয়ে রয়েছে, তাদের জন্য বিশেষ সহায়ক শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনাও রয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নেতৃত্ব ও ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়নের বিষয়টিও কর্মসূচিতে গুরুত্ব পেয়েছে।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় প্রায় সর্বজনীন প্রবেশাধিকার তৈরি হলেও শিক্ষার মান নিয়ে এখনো চ্যালেঞ্জ রয়েছে। ১০ বছর বয়সী শিশুদের একটি বড় অংশ বয়সোপযোগী সহজ লেখা পড়ে বুঝতে পারে না।

নতুন অর্থায়নের মাধ্যমে শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা বাড়ানো এবং প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সহায়তা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।


—মুহাঃ মীযানুর রহমান আদীব | এসসিএসসি নিউজ ডেস্ক

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফাউন্ডেশন (UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]