বুয়েটে ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর, কারা বসতে পারবেন?

  |   রবিবার, ০৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   129 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বুয়েটে ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর, কারা বসতে পারবেন?

২০২৬-২৭ শিক্ষাবর্ষে আগের ভর্তি যোগ্যতাই বহাল রাখার প্রস্তুতি; ১০ হাজার পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ১৬ জানুয়ারি। আবেদন শুরু হবে ২১ নভেম্বর থেকে।

শনিবার (৭ নভেম্বর) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন বুয়েট ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান।

তিনি জানান, আগের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন ও পরীক্ষার প্রস্তুতি চলছে। আগামী সপ্তাহে একাডেমিক কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এবারও গত বছরের ভর্তি যোগ্যতা বহাল রাখার প্রস্তুতি রয়েছে। এই যোগ্যতা অনুযায়ী ১৮ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করার সুযোগ পেতে পারেন। তবে প্রাথমিক বাছাইয়ের পর ১০ হাজার পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।

এইচএসসি পরীক্ষায় এক বা দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হলেও বুয়েটের ভর্তি পরীক্ষা পেছানোর পরিকল্পনা নেই বলে ভর্তি পরীক্ষা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন শুরুর আগে বুয়েটের আনুষ্ঠানিক ভর্তি বিজ্ঞপ্তি ও ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা দেখে যোগ্যতা, আবেদন ফি এবং অন্যান্য শর্ত যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।


— মুহাঃ মীযানুর রহমান আদীব | এডুকেশন ডেস্ক | SCSCNEWS

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফাউন্ডেশন (UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]