অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 35 বার পঠিত | পড়ুন মিনিটে

৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি! বিজিএমইএ’র বিজ্ঞপ্তি প্রকাশ।
-সংগৃহীত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে।
সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্য রেখে দেশের সকল পোশাকশিল্পের কারখানাগুলোতে এই ছুটি কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গত ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করে প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি পালনের সিদ্ধান্ত জানানো হয়েছিল।