শিরোনাম >>
শিরোনাম >>

৩০ হাজার টাকা মজুরির দাবিতে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ; উলাইল ও হেমায়েতপুরে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, হামলায় তিন সাংবাদিক আহত।   |   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   24 বার পঠিত   |   পড়ুন মিনিটে

৩০ হাজার টাকা মজুরির দাবিতে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সাভারে মহাসড়ক অবরোধে রণক্ষেত্র! পুলিশ-শ্রমিক দফায় দফায় সংঘর্ষ, তিন সাংবাদিকের ওপর হামলা।

-সংগৃহীত

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে টানা আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) আবারও উত্তাল হয়ে উঠেছে সাভারের শিল্পাঞ্চল। সাভারের উলাইল ও হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনরত পোশাকশ্রমিকদের মধ্যে দফায় দফায় তীব্র সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একাধিক শ্রমিক ও পথচারী আহত হয়েছেন।

​পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল থেকেই হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মস্থলে যোগ দিয়ে হাজিরা কার্ড পাঞ্চ করার পরপরই বাইরে বেরিয়ে আসেন। পরে তাঁরা সংঘবদ্ধ হয়ে মহাসড়কে মিছিল বের করেন এবং সড়ক অবরোধের চেষ্টা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

​এদিকে, সংঘর্ষের পেশাগত খবর সংগ্রহ ও দৃশ্য ধারণ করতে গিয়ে আন্দোলনরত শ্রমিকদের হামলায় তিনজন গণমাধ্যমকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

#(রুবেল হাওলাদার)

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফোরাম(UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]