| বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 15 বার পঠিত | পড়ুন মিনিটে

স্পেনে একের পর এক প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। মঙ্গলবার, ৩ নভেম্বর পার্লামেন্টে বক্তব্য দেওয়ার পর তিনি জানান, এত অল্প সময়ের মধ্যে দুটি বড় দুর্ঘটনার পর পরিবহনমন্ত্রীর পদে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ অক্টোবর মধ্য স্পেনের উর্দা এলাকার কাছে একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৬৯ জন নিহত হন। এটি চলতি বছরের একই রেলপথে দ্বিতীয় প্রাণঘাতী দুর্ঘটনা। এর আগে জানুয়ারিতে একই রেলপথে আরেকটি দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছিল।
পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে অস্কার পুয়েন্তে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি সহায়তা প্যাকেজ এবং রেল নিরাপত্তা জোরদারে নতুন কিছু পদক্ষেপের কথা জানান। তাঁর বক্তব্য অনুযায়ী, দুর্ঘটনার পর প্রাথমিক তদন্ত শুরু এবং জরুরি সহায়তার ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন।
—Mo Mizanur Rahman Adib | International Desk | SCSCNEWS