অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 33 বার পঠিত | পড়ুন মিনিটে

বড় পদক্ষেপ! দণ্ডিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চিফ প্রসিকিউটরের।
-সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে চিফ প্রসিকিউটরের কার্যালয়। আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) এই চিঠি পাঠানো হয় বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
চিফ প্রসিকিউটরের সই করা এই গুরুত্বপূর্ণ চিঠির অনুলিপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব এবং আইনমন্ত্রীর একান্ত সচিবকেও অবগতির জন্য পাঠানো হয়েছে। ট্রাইব্যুনালের রায়ের কার্যকারিতা নিশ্চিত করতে এবং তাঁদের সম্পত্তি সরকারের অনুকূলে আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
#(রুবেল হাওলাদার)