শিরোনাম >>
শিরোনাম >>
সোমবার ভোরের দিকে জেলার আট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক করেছে পুলিশ।

যশোরে ‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে মিছিল, গ্রেপ্তার ৪১

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   33 বার পঠিত   |   পড়ুন মিনিটে

যশোরে ‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে মিছিল, গ্রেপ্তার ৪১

শেখের বেটি আইতাছে’ স্লোগানে যশোরে নিষিদ্ধ যুবলীগের মিছিল; আট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪১ জন গ্রেপ্তার।

-সংগৃহীত



‘শেখের বেটি আইতাছে’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করার অভিযোগে যশোরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) ভোরের দিকে জেলার আটটি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক বিভিন্ন উসকানিমূলক কর্মকাণ্ড ও মিছিলের ঘটনায় যশোর সদরে ১৭ জন, চৌগাছায় দুজন, মণিরামপুরে তিনজন, শার্শায় দুজন, অভয়নগরে চারজন, কেশবপুরে তিনজন, বাঘারপাড়ায় চারজন, বেনাপোলে চারজন এবং ঝিকরগাছায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগ ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী রয়েছেন।

​এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানিয়েছেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

#(রুবেল হাওলাদার)

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফোরাম(UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]