অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 85 বার পঠিত | পড়ুন মিনিটে
জরুরি নিরাপত্তা জটিলতা; বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ডাউন! কারিগরি দলের কাজ চলছে।
-সংগৃহীত
জরুরি নিরাপত্তাজনিত সমস্যার কারণে দেশের কেন্দ্রীয় ব্যাংক ‘বাংলাদেশ ব্যাংক’-এর অফিসিয়াল ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ বা ডাউন হয়ে গেছে। কারিগরি ত্রুটি ও অনলাইন নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে সাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে ব্যাংক সূত্র জানিয়েছে।
জানা গেছে, আকস্মিকভাবে সাইটে প্রবেশ করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েন গ্রাহক, গণমাধ্যমকর্মী ও আর্থিক খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা। হঠাৎ করে ব্যাংকের অভ্যন্তরীণ সার্ভার ও ওয়েবসাইটে নিরাপত্তাঝুঁকি বা টেকনিক্যাল ত্রুটি পরিলক্ষিত হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সাইটটির এক্সেস সাময়িকভাবে স্থগিত করা হয়। মূলত কেন্দ্রীয় ব্যাংকের সংবেদনশীল তথ্য ও সার্ভারকে সাইবার ঝুঁকি থেকে সুরক্ষায় এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ ও আইটি বিভাগের কর্মকর্তারা জানান, তাদের সাইবার সিকিউরিটি এবং বিশেষজ্ঞ টেকনিক্যাল টিম সাইটটির নিরাপত্তা ও সার্ভার ত্রুটি নিরসনে কাজ করছে। নিরাপত্তা নিশ্চিত ও সিস্টেম রিকভারি প্রক্রিয়া সম্পন্ন হলে খুব দ্রুত সময়ের মধ্যে ওয়েবসাইটটি পুনরায় সবার জন্য উন্মুক্ত করা হবে।
#(রুবেল হাওলাদার)