শিরোনাম >>
শিরোনাম >>
মেঘনা উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীর বিয়ে ভেঙে দেওয়া হলো; বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি।

কুমিল্লায় বাল্যবিবাহ বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত: কিশোরীর পরিবারকে ৫ হাজার টাকা জরিমানা

মো. ইব্রাহীম খলিল মোল্লা   |   সোমবার, ১৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   89 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুমিল্লায় বাল্যবিবাহ বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত: কিশোরীর পরিবারকে ৫ হাজার টাকা জরিমানা

কুমিল্লার মেঘনায় বাল্যবিবাহ বন্ধ; ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কিশোরীর পরিবারকে ৫ হাজার টাকা জরিমানা!

-প্রতিনিধি



কুমিল্লার মেঘনা উপজেলায় বাল্যবিবাহের দায়ে ১৫ বছর বয়সী এক কিশোরীর পরিবারকে ৫ হাজার টাকা জরিমানাসহ বিবাহ বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার মানিকারচর ইউনিয়নের উত্তর বাউশিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেঘনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলীন রাজ্জাক। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার মুক্তার প্রসিকিউশনে সহযোগিতা করেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলীন রাজ্জাক বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে তাদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি অভিভাবক ও স্থানীয় জনগণকে সচেতন হতে হবে। কোনোভাবেই অপ্রাপ্তবয়স্কদের বিয়ে দেওয়া যাবে না। বাল্যবিবাহের খবর পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
মো. ইব্রাহীম খলিল মোল্লা
মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফোরাম(UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]