ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 47 বার পঠিত | পড়ুন মিনিটে

দেশে ১ কোটি ৮১ লাখ মানুষ চরম খাদ্য নিরাপত্তাঝুঁকিতে; ডব্লিউএফপির নতুন প্রতিবেদনে উদ্বেগ!
-সংগৃহীত
বাংলাদেশে প্রায় ১ কোটি ৮১ লাখ মানুষ গুরুতর খাদ্য নিরাপত্তাঝুঁকিতে রয়েছে বলে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এক নতুন প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সার্বিক অর্থনৈতিক চাপের কারণে নিম্ন ও সীমিত আয়ের মানুষ প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য সংস্থানে হিমশিম খাচ্ছে বলে সংস্থাটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
ডব্লিউএফপির প্রকাশিত সর্বশেষ সমীক্ষা অনুযায়ী, খাদ্যের উচ্চমূল্যের কারণে দেশের বিপুল সংখ্যক পরিবার দৈনন্দিন খাবার তালিকা কাটছাঁট করতে বাধ্য হচ্ছে। বিশেষ করে প্রান্তিক ও দুর্যোগপ্রবণ এলাকার পরিবারগুলো এই ঝুঁকিতে সবচেয়ে বেশি রয়েছে। সংস্থাটি সতর্ক করে জানিয়েছে যে, দ্রুত পর্যাপ্ত সহায়তা ও নীতিগত সুরক্ষা নিশ্চিত করা না গেলে পুষ্টিহীনতা ও সামাজিক সংকট আরও মারাত্মক রূপ নিতে পারে।
প্রতিবেদনে সুপারিশ করা হয়, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানো এবং স্থানীয় খাদ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার ঘাটতি দূর করা এখন সময়ের দাবি। একই সাথে সংকট মোকাবিলায় সরকার, আন্তর্জাতিক দাতা সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ তাগিদ দেওয়া হয়েছে।
সংবাদটি সম্পাদনা করেছেন: মোহাম্মদ রুবেল হাওলাদার।