ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 54 বার পঠিত | পড়ুন মিনিটে

টঙ্গীতে ফার্মা কারখানায় ভয়াবহ আগুন! নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিজিবি!
-সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ প্রস্তুতকারক (ফার্মা) কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিটের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একযোগে কাজ শুরু করেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকেলে টঙ্গী এলাকার ওই ফার্মা কারখানা ভবনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই ভবনের ভেতরে থাকা কেমিক্যাল ও অন্যান্য দাহ্য পদার্থের কারণে আগুন শিখা নিয়ে ছড়িয়ে পড়ে এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে এবং আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হলে উদ্ধার তৎপরতা ও আগুন দমনে ফায়ার সার্ভিসের সাথে যুক্ত হয় বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির বিশেষ দল। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও কারখানা এলাকায় মানুষের সমাগম সামলাতে পুলিশ ও অন্যান্য সদস্যরা সহায়তা করছেন। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ভবনটিতে কেউ আটকা পড়েছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
সংবাদটি সম্পাদনা করেছেন: মোহাম্মদ রুবেল হাওলাদার।