নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 86 বার পঠিত | পড়ুন মিনিটে

১৫ থেকে ১৭ অক্টোবর সোনালী ব্যাংকের সব ধরণের সেবামূলক লেনদেন বন্ধ!
-সংগৃহীত
কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) সফটওয়্যার আপগ্রেডেশন ও কারিগরি উন্নয়নকাজের জন্য আগামী ১৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন সোনালী ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
ব্যাংক কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ১২টা ১ মিনিট থেকে ১৭ অক্টোবর (শনিবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ব্যাংকের শাখাসমূহের সরাসরি লেনদেন, অনলাইন ব্যাংকিং, এটিএম (ATM) বুথ সেবা, মোবাইল অ্যাপস এবং ডিজিটাল লেনদেন কার্যক্রম পুরোপুরি স্থগিত থাকবে।
সোনালী ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও দ্রুত, নিরাপদ ও আধুনিক রূপ দিতে এই সিস্টেম আপগ্রেডেশন সম্পন্ন করা হচ্ছে। নির্ধারিত সময়সীমা শেষে আগামী ১৮ অক্টোবর (রবিবার) সকাল থেকে পুনরায় স্বাভাবিক সময়সূচি অনুযায়ী গ্রাহক সেবা ও সব ধরনের লেনদেন চালু হবে। ব্যাংকিং সেবা বন্ধ থাকায় গ্রাহকদের পূর্বাহ্ণেই প্রয়োজনীয় লেনদেন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
সংবাদটি সম্পাদনা করেছেন: মোহাম্মদ রুবেল হাওলাদার।