নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 251 বার পঠিত | পড়ুন মিনিটে
১ নভেম্বর থেকে ‘বাংলা কিউআর’: অতিরিক্ত ফি ছাড়াই সরাসরি লেনদেন
-সংগৃহীত
ক্যাশলেস সোসাইটি ও ক্যাশলেস ইকোনমি গড়ার পথপ্রদর্শনী হিসেবে আগামী ১ নভেম্বর ২০২৬ থেকে দেশব্যাপী পারসন-টু-পারসন (P2P) ‘বাংলা কিউআর’ সরাসরি লেনদেন সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সুবিধা সফলভাবে সম্প্রসারণ ও বাস্তবায়নে সারা দেশে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা শুরু করেছে দেশের কেন্দ্রীয় ব্যাংক।
নতুন এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে যেসকল গ্রাহক ব্যাংকিং অ্যাপ কিংবা যেকোনো অনুমোদিত ডিজিটাল ওয়ালেট ব্যবহার করবেন, তাঁরা অন্য যেকোনো ব্যাংকের অ্যাকাউন্ট বা ওয়ালেটে সম্পূর্ণ বিনামূল্যে এবং কোনো প্রকার অতিরিক্ত ফি ছাড়াই তাৎক্ষণিকভাবে টাকা পাঠাতে সক্ষম হবেন। বিশেষ করে ক্ষুদ্র, প্রান্তিক ও ভাসমান ব্যবসায়ীদের জন্য ডিজিটাল অর্থপ্রবাহ নিশ্চিতকরণ এবং সার্বজনীন ডিজিটাল পেমেন্ট ইকোসিষ্টেম গঠনে এই ‘বাংলা কিউআর’ সুবিধা একটি বৈপ্লবিক ও যুগান্তকারী পরিবর্তন আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে।