শিরোনাম >>
শিরোনাম >>

কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   140 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪

কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের তৎপরতা ঠেকাতে কুমিল্লায় ১৮টি থানায় একযোগে রাতভর অভিযান চালিয়েছে জেলা পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত থেকে রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত চলা এ অভিযানে মোট ২৫৪ জনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের আড্ডা হিসেবে চিহ্নিত স্থানগুলোতে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের অতীত রেকর্ড ও অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যেই নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে ২৫৪ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

কোতোয়ালি থানায় আটক ৩৭
অভিযানে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা এলাকায় মোট ৩৭ জনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে কিশোর গ্যাংয়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত চারজন রয়েছে। তারা সবাই আলোচিত ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াড’-এর সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।

আটক চারজনের মধ্যে আনিসুর রহমান ওরফে আনিকের বয়স ১৯ বছর। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি রতন গ্রুপের প্রধান ইমরান হোসেন ওরফে রতনের ভাগনে এবং গ্রুপটির কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার সঙ্গে যুক্ত। পুলিশ আরও জানিয়েছে, ২০২২ সালের একটি হত্যা মামলায় আনিক এজাহারভুক্ত আসামি ছিলেন এবং ওই মামলায় তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। পরে জামিনে মুক্ত হন বলে পুলিশ জানিয়েছে।

তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের ধরন ও অপরাধে সম্পৃক্ততার বিষয়গুলো যাচাই-বাছাই শেষে আইনগতভাবে নির্ধারণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
এর আগে আটক ৬২৪
এর আগে গত বুধবার কুমিল্লার ১৮টি থানায় একযোগে আরেক দফা কিশোর গ্যাংবিরোধী অভিযান চালানো হয়। ওই অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছিল।
পুলিশের তথ্য অনুযায়ী, যাচাই-বাছাই শেষে তাঁদের মধ্যে ৪৫১ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অপর ১৭৩ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা, ভ্রাম্যমাণ আদালতসহ আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

অপ্রতিম হত্যাকাণ্ডের পর জোরালো অভিযান
সম্প্রতি কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের তৎপরতা নতুন করে আলোচনায় আসে। ১৮ সেপ্টেম্বর কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হওয়ার পরদিন লালমাই পাহাড়ের একটি জঙ্গল থেকে ১৩ বছর বয়সী অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
শিশুদের নিরাপত্তা নিয়ে ঘটনাটি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আইন ও সালিশ কেন্দ্রও অপ্রতিমের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং ও উঠতি বয়সীদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফোরাম(UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]