| মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 136 বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা, এমন এক প্রশ্নে সরাসরি জবাব না দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পাল্টা প্রশ্ন করেছেন, এ নিয়ে কে নিউজ করেছে, কার এত জ্বালা? অন্যদিকে খুলনায় মিরাজ শেখের নিখোঁজ হওয়ার ঘটনাই প্রথম গুমের ঘটনা বলে দাবি করেছে দুটি মানবাধিকার সংগঠন, যদিও তা অস্বীকার করেছে কোস্ট গার্ড। অন্যদিকে ফেনীতে নূসরাত জাহান হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ১৬ আসামির মধ্যে দুই জনের মৃত্যুদণ্ড বহাল, চার জনের যাবজ্জীবন আর ১০ জনকে বেকসুর খালাস দিয়েছেন হাইকোর্ট।