চুল নিয়ে নারীদের যেমন উদ্বেগ, তেমনি পুরুষদেরও কম নয়। কী করলে চুল পড়বে না বা কম ঝরবে সেটি নিয়ে নানা গবেষণাও করেন অনেকেই। জবা ফুল, আমলকি, মেথি, কালো জিরা বা এমন নানা উপাদানে তৈরি হারবাল তেল বা হেয়ার প্যাক ব্যবহারও করতে দেখা যায়। আদৌ এসব তেল চুলের যত্নে উপকারী?