শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুবিধাবঞ্চিত শিশুদের আশ্রয়, যত্ন ও ঈদের নতুন পোশাক উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছে ইউনাইটেড সিটিজেন্স ফোরাম।

রমজানে মানবতার দৃষ্টান্ত: পথশিশু ও এতিমদের পাশে ইউসিএফ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   133 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রমজানে মানবতার দৃষ্টান্ত: পথশিশু ও এতিমদের পাশে ইউসিএফ

পবিত্র রমজানের শেষ সময়ে, যখন চারদিকে ঈদের কেনাকাটা ও উৎসবের আমেজ, ঠিক তখনই নীরবে মানবসেবায় কাজ করে যাচ্ছে ইউনাইটেড সিটিজেন্স ফোরাম (ইউসিএফ)। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মুহা. মীযানুর রহমান আদীব এর উদ্যোগে শুরু হওয়া এই মানবিক কার্যক্রম ধীরে ধীরে অসহায় মানুষের আশ্রয়স্থল হয়ে উঠছে।

বর্তমানে ইউসিএফ পরিচালিত পথশিশু আশ্রয়কেন্দ্রে ৫ জন সুবিধাবঞ্চিত শিশু যত্ন ও ভালোবাসার পরিবেশে বড় হয়ে উঠছে। সীমিত সামর্থ্য থাকলেও সংগঠনের স্বেচ্ছাসেবকদের লক্ষ্য আরও বড়—অসহায় শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ তৈরি করা।

রমজান শেষে স্থানীয় একটি মাদ্রাসার ৫ জন এতিম শিক্ষার্থীর জন্য নতুন পাঞ্জাবি উপহার দেওয়ার পরিকল্পনা নিয়েছে সংগঠনটি। এই উদ্যোগ বাস্তবায়নে দিনরাত কাজ করছে ইউসিএফ-এর স্বেচ্ছাসেবক দল “সেবক ফোর্স”।

সংগঠনের বিভিন্ন মানবিক কার্যক্রম ও উদ্যোগের খবর তুলে ধরা হচ্ছে তাদের নিজস্ব সংবাদ প্ল্যাটফর্ম এসসিএসসি নিউজ (SCSC News)-এর মাধ্যমে, যাতে দেশবাসী এই কাজগুলোর সাথে সম্পৃক্ত হতে পারেন।

তবে এই উদ্যোগ শুধু একটি সংগঠনের নয়। সমাজের সহৃদয় মানুষের সামান্য সহযোগিতাও একটি শিশুর জীবন বদলে দিতে পারে। তাই মানবতার এই কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ইউনাইটেড সিটিজেন্স ফোরাম।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com