ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 197 বার পঠিত | পড়ুন মিনিটে

ভারতের উড়িশ্যার ঢেঙ্কানলে এক খ্রিস্টান যাজককে জুতার মালা পরিয়ে গ্রামে ঘোরানো এবং গোবর পানি খাওয়ানোর অভিযোগ উঠেছে উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে চলতি বছরের ৪ জানুয়ারি পারজং গ্রামে, যেখানে যাজক বিপিন বিহারী নায়েক তার স্ত্রী এবং পরিবারের সঙ্গে প্রার্থনা সভা পরিচালনা করছিলেন। অভিযোগে বলা হয়েছে, ১৫ থেকে ২০ জন বজরং সদস্য লাঠিসোঁটা হাতে এসে যাজকের ওপর চড়াও হয়, তাকে ঘর থেকে টেনে বাইরে নিয়ে যায় এবং মুখে লাল সিঁদুর মাখিয়ে গলায় চপ্পলের মালা পরিয়ে গ্রামে ঘোরায়।
এরপর তাঁকে স্থানীয় হনুমান মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে চুল কেটে মাথা ন্যাড়া করা হয়, মন্দিরের সামনে প্রণাম করতে বাধ্য করা হয় এবং ড্রেনের পানি ও গোবর পানি পান করানো হয়। হামলাকারীরা জোর করে “জয় শ্রী রাম” বলতে বাধ্য করেছিল।
নির্যাতিত যাজক ও তার স্ত্রী ঘটনার বিরুদ্ধে পারজং থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত চার বজরং সদস্যকে আটক করা হয়েছে। নির্যাতিত যাজক ধর্মান্তরের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।