মঙ্গলবার ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে না খেলতে রাজি বাংলাদেশ, বিকল্প হিসেবে পাকিস্তান প্রস্তুত ম্যাচ আয়োজনের জন্য

পাকিস্তান চাইলো বাংলাদেশকে মাঠে আনতে!

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   291 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাকিস্তান চাইলো বাংলাদেশকে মাঠে আনতে!

ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলার জন্য রাজি নয় বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যেই আইসিসিকে চিঠি পাঠিয়ে জানিয়েছে, তারা ভারতের মাটিতে ম্যাচ খেলবে না। এই অবস্থার মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে।

ঘটনার সূত্রপাত হয়েছে মোস্তাফিজুর রহমানকে আইপিএলের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে না রাখার সিদ্ধান্ত থেকে। এই সিদ্ধান্ত নেওয়ার পরে বাংলাদেশ-ভারতের মধ্যে ক্রিকেট সম্পর্ক ছাপিয়ে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। বাংলাদেশে আইপিএলের সম্প্রচারও নিষিদ্ধ করা হয়েছে।

পিসিবি সূত্র জানিয়েছে, পাকিস্তানের সব ভেন্যুই সম্পূর্ণভাবে প্রস্তুত। তারা মনে করছে, যদি শ্রীলঙ্কান ভেন্যু পাওয়া না যায়, তবে বিকল্প হিসেবে পাকিস্তান বাংলাদেশ দলের ম্যাচ আয়োজন করতে পারে। পাকিস্তান ইতোমধ্যেই চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ও নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব সফলভাবে আয়োজন করেছে, যা তাদের সক্ষমতা প্রমাণ করে।

পিসিবি এখনও আইসিসিকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি, তবে তারা বিসিবির অবস্থানকে সমর্থন জানাচ্ছে। আইসিসি চাইলে সহজেই পাকিস্তান বাংলাদেশ দলের ম্যাচগুলো আয়োজন করতে পারবে।

বর্তমান সূচি অনুযায়ী, টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম তিনটি গ্রুপ ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচ মুম্বাইয়ে হওয়ার কথা।


মন্তব্য করুন
সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com