রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাতায়ায় যৌনসেবাকে ঘিরে বিরোধ, রাস্তায় ফেলে বেধড়ক পেটানোর ভিডিও ভাইরাল

সার্ভিসের টাকা না দেওয়ায় থাইল্যান্ডে ভারতীয় পর্যটককে প্রকাশ্যে মারধর

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   250 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সার্ভিসের টাকা না দেওয়ায় থাইল্যান্ডে ভারতীয় পর্যটককে প্রকাশ্যে মারধর

থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন শহর পাতায়ায় যৌনসেবার পারিশ্রমিক দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে এক ভারতীয় পর্যটককে প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রের বরাতে জানায়, গত ২৭ ডিসেম্বর ভোরে এই সহিংস ঘটনা ঘটে, যার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ৫২ বছর বয়সী ভারতীয় নাগরিক রাজ জাউসুজার কাছে তিনজন ট্রান্সজেন্ডার নারী সেবার নির্ধারিত টাকা দাবি করছেন। তিনি টাকা পরিশোধ না করে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, তিনি পারিশ্রমিক না দিয়েই স্থান ত্যাগ করতে চাইছিলেন।

এ সময় কয়েকজন পথচারীর সহায়তায় তাকে গাড়ি থেকে টেনে বের করা হয়। উদ্ধারকারীরা পৌঁছানোর আগ পর্যন্ত তাকে লাথি ও ঘুষি মারতে দেখা যায়। পরে উদ্ধারকারী দল তাকে মুখ ও মাথার পেছনের অংশে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয় এবং উন্নত চিকিৎসার জন্য পাতামাকুন হাসপাতালে পাঠানো হয়।

একজন স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, জনপ্রিয় ‘ওয়াকিং স্ট্রিট’ এলাকার প্রবেশপথে ওই ভারতীয় নাগরিকের সঙ্গে এক ট্রান্সজেন্ডার যৌনকর্মীর তর্ক থেকেই ঘটনার সূত্রপাত। কথা কাটাকাটি একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয় এবং পরে আরও কয়েকজন যুক্ত হলে পরিস্থিতি দলবদ্ধ হামলায় গড়ায়। প্রত্যক্ষদর্শীর দাবি, সেবার পুরো অর্থ পরিশোধ না করাই এই সংঘর্ষের মূল কারণ।

এর আগেও পাতায়ায় ভারতীয় পর্যটকদের সঙ্গে এ ধরনের বিরোধের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র অনুযায়ী, গত কয়েক মাসে একাধিক ঘটনায় ভারতীয় নাগরিকদের ওপর হামলা ও অর্থ লুটের অভিযোগ উঠেছে।

থাই পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তি পুরোপুরি সুস্থ হলে তাকে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে বলা হবে। এরপর দেশটির আইন অনুযায়ী তদন্ত প্রক্রিয়া শুরু করা হবে।


মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com