রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জোটের সমঝোতা ও রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মুফতি সুলতান মাহমুদ

মুফতি ফয়জুল করিমের পক্ষে বরিশাল-৫ আসন ছেড়ে দিল যে দল

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   225 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুফতি ফয়জুল করিমের পক্ষে বরিশাল-৫ আসন ছেড়ে দিল যে দল

মুফতি ফয়জুল করিম

-ফাইল ছবি

সমঝোতার ভিত্তিতে বরিশাল-৫ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি সুলতান মাহমুদ। চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি ফয়জুল করিমের জন্য তিনি এই আসন ছেড়ে দিয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, গত ২৯ ডিসেম্বর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে ১১ দলীয় জোটের বৃহত্তর ঐক্য, সামগ্রিক রাজনৈতিক কৌশল এবং দলীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে মুফতি সুলতান মাহমুদ বলেন, পুরো রাজনৈতিক প্রক্রিয়াজুড়ে বরিশাল-৫ সদর উপজেলা ও মহানগরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং সাধারণ মানুষ যে আন্তরিকতা, শ্রম ও দোয়ার মাধ্যমে তাঁর পাশে ছিলেন, তার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, জনগণের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও আস্থা তাঁর রাজনৈতিক জীবনের একটি বড় শক্তি এবং আজীবনের প্রেরণা হয়ে থাকবে। তাঁর মতে, রাজনীতি কোনো ব্যক্তি বা পদকে কেন্দ্র করে নয়; বরং আদর্শ, শৃঙ্খলা, দলীয় সিদ্ধান্ত ও বৃহত্তর ঐক্যের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত।

মুফতি সুলতান মাহমুদ আরও বলেন, এই বিশ্বাস থেকেই ভবিষ্যতেও দলীয় সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য রেখে ইসলামী মূল্যবোধভিত্তিক ন্যায়নিষ্ঠ সমাজ গঠন এবং জনকল্যাণমূলক রাজনীতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com