রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হামলায় ৬ শহীদ, ৮ আহত; গুরুতর আহত এক সৈনিকের অস্ত্রোপচার সফল, বাকিরা শঙ্কামুক্ত

সুদানে ড্রোন হামলায় বাংলাদেশি শান্তিরক্ষীদের জীবনদান

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   253 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুদানে ড্রোন হামলায় বাংলাদেশি শান্তিরক্ষীদের জীবনদান

সুদানের আবেই এলাকায়জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় জন শান্তিরক্ষী শহীদ এবং আট জন আহত হয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই মর্মান্তিক ঘটনার তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত শনিবার স্থানীয় সময় আনুমানিক দুপুর ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত কাদুগলি লজিস্টিক বেসে এই হামলা চালানো হয়। হামলায় শহীদ হওয়া শান্তিরক্ষীদের মধ্যে রয়েছেন কর্পোরাল মোঃ মাসুদ রানা (নাটোর) এবং সৈনিক শান্ত মন্ডল (কুড়িগ্রাম)। আহত আটজনের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান (কুষ্টিয়া) ও সৈনিক চুমকি আক্তার (মানিকগঞ্জ) রয়েছেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের মধ্যে সৈনিক মোঃ মেজবাউল কবিরের (কুড়িগ্রাম) অবস্থা গুরুতর ছিল এবং তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অন্য আহত সাত জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে স্থানান্তর করা হয়েছে এবং তারা সকলেই শঙ্কামুক্ত আছেন।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং বলা হয়েছে, “শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের এক উজ্জ্বল ও গৌরবময় নিদর্শন হয়ে থাকবে।”

শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com