শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রীকে CCU-তে স্থানান্তর, চিকিৎসকদের বিশেষ মেডিকেল বোর্ড গঠন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   257 বার পঠিত   |   পড়ুন মিনিটে

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

-ফাইল ছবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (CCU) ভর্তি করা হয়েছে। চিকিৎসক সূত্রে জানা গেছে, তাঁর শ্বাসকষ্ট ও ফুসফুস সংক্রমণজনিত জটিলতা দেখা দিয়েছে।

 

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, “বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাঁর হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় ও বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছেন।”

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে সাংবাদিকদের বলেন, “আমাদের নেত্রীর অবস্থা উদ্বেগজনক। আমরা দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করছি।”

 

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তাঁর চিকিৎসার সকল ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।”

 

রাজনৈতিক বিশ্লেষক ড. তারেক শামসুল হক বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার অসুস্থতা দেশের রাজনৈতিক গতিধারায় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।”

 

৮০ বছর বয়সী এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, আর্থ্রাইটিস এবং শ্বাসতন্ত্রজনিত সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

 


 

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com