বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ বাস্তবায়নে নতুন অধ্যায়, সংসদের উচ্চকক্ষ হবে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে

গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   315 বার পঠিত   |   পড়ুন মিনিটে

গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. ইউনূস

-সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে গণভোট এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন করা হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে।”

তিনি আরও জানান, এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। বরং নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।


আরও পড়ুন:

শেখ হাসিনার রায় প্রসঙ্গে জাতিসংঘের অবস্থান

ইরাকের আগ্রহে নতুন সম্ভাবনা: বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে

রেমিট্যান্স ছাড়া দেশের অর্থনীতি টিকতো না: রোমে প্রবাসীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ: তালেবান বাহিনীর প্রতিশোধমূলক হামলা


সংসদের উচ্চকক্ষ

ড. ইউনূস ঘোষণা দেন, সংসদের উচ্চকক্ষ গঠিত হবে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে। এর মাধ্যমে জনগণের ভোটের প্রতিফলন আরও স্বচ্ছভাবে সংসদে প্রতিফলিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জুলাই সনদ

এর আগে বহুল প্রত্যাশিত জুলাই সনদে সই করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু। বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে এ সনদে স্বাক্ষর করেন। তবে ছাত্র-জনতার পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল, রক্তের বিনিময়ে লেখা জুলাই সনদে যদি রাষ্ট্রপতি সই করেন, তাহলে তা মেনে নেওয়া হবে না।


 

মন্তব্য করুন
সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com