বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা, আসনসংখ্যা নিয়ে স্পষ্ট নির্দেশনা

হাইকোর্টের রায়: বাগেরহাটে চার, গাজীপুরে পাঁচ আসন বহাল

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   199 বার পঠিত   |   পড়ুন মিনিটে

হাইকোর্টের রায়: বাগেরহাটে চার, গাজীপুরে পাঁচ আসন বহাল

বাগেরহাটের সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করার নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এর ফলে বাগেরহাটে চারটি আসনই বহাল থাকবে।

সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রায় দেয়। একইসঙ্গে গাজীপুরে ছয়টি নয়, পাঁচটি সংসদীয় আসন থাকবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩০ জুলাই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়। পরে ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়, যেখানে বাগেরহাটের আসন তিনটি এবং গাজীপুরের আসন ছয়টি নির্ধারণ করা হয়।

তবে এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হলে হাইকোর্ট সোমবার রায় দিয়ে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন বাতিল করে।

 

_____________________________________________________________________________________________

 

মন্তব্য করুন
সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com