রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক-সিএনজি-অটো মুখোমুখি সংঘর্ষে আহত ৫, আশঙ্কাজনক কয়েকজন

চৌদ্দগ্রামে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   269 বার পঠিত   |   পড়ুন মিনিটে

চৌদ্দগ্রামে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজী বাড়ি ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হিলাল উদ্দিন আহাম্মেদ ও ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান।

নিহতরা হলেন—নাঙ্গলকোট উপজেলার মহেশ্বর গ্রামের আবুল বাশার, তাঁর স্ত্রী মোরশেদা বেগম এবং সিএনজি চালক মমতাজ।

স্থানীয় সূত্রে জানা গেছে, লাকসাম থেকে চৌদ্দগ্রামমুখী একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে সিএনজি ও অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে চলে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অটো চালক মাহবুবুল হক জানান, “ট্রাকটি দ্রুতগতিতে এসে সিএনজির সঙ্গে ধাক্কা দেয়। আমি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির পেছনে ধাক্কা দিই। এতে ত্রিমুখী সংঘর্ষ ঘটে।”

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহাম্মদ বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন।”

 

_____________________________________________________________________________________________

 

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com