রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্যবহির্ভূত ব্যয় বাড়ছে, আইএমএফ ঋণ নিয়েও অপেক্ষা নির্বাচনের

নতুন বেতন কাঠামো নয় এখনই-সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   252 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নতুন বেতন কাঠামো নয় এখনই-সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

-ফাইল ছবি

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নতুন পে কমিশনের সিদ্ধান্ত বর্তমান সরকার নিচ্ছে না—এ সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচিত সরকার। রোববার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, “মূল্যস্ফীতি কিছুটা কমেছে, তবে খাদ্যবহির্ভূত ব্যয়—বিশেষ করে যাতায়াত ও বাড়িভাড়া—বাড়ছে।”

গত ২৭ জুলাই গঠিত নতুন পে কমিশনের নেতৃত্বে রয়েছেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বর্তমানে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী বেতন পাচ্ছেন।

অর্থ উপদেষ্টা জানান, বাজার স্থিতিশীল রাখতে সরকার ইউরিয়া ও টিএসপি সার আমদানির উদ্যোগ নিয়েছে। সেদ্ধ চাল আমদানির পরিকল্পনাও রয়েছে। ৩০ নভেম্বর থেকে শুরু হবে আমন ধান সংগ্রহ কার্যক্রম—প্রতি কেজি ধান ৩৪ টাকা, আতপ চাল ৪৯ টাকা ও সেদ্ধ চাল ৫০ টাকা দরে সংগ্রহ করা হবে। লক্ষ্যমাত্রা: ৫০ হাজার মেট্রিক টন ধান ও আতপ চাল এবং ৬ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল।

আইএমএফের ঋণ কর্মসূচি নিয়েও কথা বলেন সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, ষষ্ঠ কিস্তির অর্থছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে আইএমএফ ও আগামী সরকার। ফেব্রুয়ারিতে আইএমএফের একটি মিশন বাংলাদেশে এসে পরিস্থিতি মূল্যায়ন করবে।

তিনি বলেন, “আমরা আইএমএফকে জানিয়েছি, এখনই ঋণের কিস্তি দরকার নেই। তারা পর্যালোচনা করে নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।”

আইএমএফের পরামর্শ অনুযায়ী রাজস্ব আয় বাড়ানো ও সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। অর্থ উপদেষ্টা জানান, পরবর্তী সরকারকে ঋণ ও সংস্কার সংক্রান্ত বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা দিয়ে যাওয়া হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com