গাজী জিয়াউর রহমান | রবিবার, ০৯ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 274 বার পঠিত | পড়ুন মিনিটে

গাজী জিয়াউর রহমান
টিকটকে তুই ছিলি জানি
ফেমাস সবার কাছে,
টিকটক ছেড়ে কবি হওয়ার
কিবা দরকার আছে?
তুই বানাবি রিলস্,ব্লগ
প্রতিবন্ধী সেজে,
লাইন,কমেন্ট,শেয়ার উঠবে
কিড়িং-কিড়িং বেজে।
টিকটক ছেড়ে ক্যামনে হঠাৎ
গেলি কবি বনে,
এ আই,গুগল খুঁজে খুঁজে
লিখলি আপন মনে।
পরের লেখা করলি চুরি
হতে বড় কবি,
এখন দেখি তুই হইলি ভাই
চোরের গুরু রবি।
হাজার বছর বেঁচে থাক রে
চোরেন্দ্রনাথ বাবু,
রবীন্দ্রনাথ থাকলে হতো
তোর কাছে ও কাবু।