শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরের আড়ায় ঝুলন্ত মরদেহ, পা ছিল মাটিতে—হত্যা না আত্মহত্যা?

মাধবপুরে গৃহবধূর রহস্যময় মৃত্যু!

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   469 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাধবপুরে গৃহবধূর রহস্যময় মৃত্যু!

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের সম্ভদপুর গ্রামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রোববার (৯ নভেম্বর) সকালে নিজ বাড়ি থেকে সানজিদা আক্তার লিপা (৩০)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। তিনি ওই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় লিপার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। তবে মরদেহের পা মাটিতে স্পর্শ করছিল বলে দাবি করেছেন অনেকে, যা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। স্থানীয়দের একাংশের ধারণা, এটি আত্মহত্যা নয়—বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদ উল্যা বলেন, “ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

এদিকে, এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন
সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com