শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিকটক ছেড়ে কবি

গাজী জিয়াউর রহমান   |   রবিবার, ০৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   320 বার পঠিত   |   পড়ুন মিনিটে

টিকটক ছেড়ে কবি

টিকটক ছেড়ে কবি

গাজী জিয়াউর রহমান

 

টিকটকে তুই ছিলি জানি

ফেমাস সবার কাছে,

টিকটক ছেড়ে কবি হওয়ার

কিবা দরকার আছে?

 

তুই বানাবি রিলস্,ব্লগ

প্রতিবন্ধী সেজে,

লাইন,কমেন্ট,শেয়ার উঠবে

কিড়িং-কিড়িং বেজে।

 

টিকটক ছেড়ে ক্যামনে হঠাৎ

গেলি কবি বনে,

এ আই,গুগল খুঁজে খুঁজে

লিখলি আপন মনে।

 

পরের লেখা করলি চুরি

হতে বড় কবি,

এখন দেখি তুই হইলি ভাই

চোরের গুরু রবি।

 

হাজার বছর বেঁচে থাক রে

চোরেন্দ্রনাথ বাবু,

রবীন্দ্রনাথ থাকলে হতো

তোর কাছে ও কাবু।

মন্তব্য করুন
সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com