শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় পুকুরে ডুবে সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু

মো. ইব্রাহীম খলিল মোল্লা | মেঘনা (কুমিল্লা)   |   শনিবার, ১৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   175 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেঘনায় পুকুরে ডুবে সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু

নিহত আরাফাত

-প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলায় পুকুরে ডুবে আরাফাত (সাড়ে ৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার জলারপাড় নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত প্রবাসী আরিফুল ইসলামের ছেলে ও স্থানীয় হাবিব মেম্বারের নাতি।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল আরাফাত। একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটি পানি খেয়ে ভেসে উঠলে পরিবারের সদস্যরা দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহেল আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, শিশুদের খেলার সময় অভিভাবকদের একটু অসাবধানতাই বড় দুর্ঘটনার কারণ হতে পারে। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পরিবারগুলোকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। প্রতিবেশীরাও ঘটনাটি জানার পর শিশুটির বাড়িতে ভিড় করেন। স্বজনদের কান্নায় পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

মন্তব্য করুন
সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com