রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় হেরিংবন সড়কের বেহাল দশা, ভোগান্তিতে ৬ গ্রামের শিক্ষার্থী

মো. ইব্রাহীম খলিল মোল্লা | মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি   |   বুধবার, ১৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   210 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেঘনায় হেরিংবন সড়কের বেহাল দশা, ভোগান্তিতে ৬ গ্রামের শিক্ষার্থী

কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মহেশখোলা উচ্চ বিদ্যালয় থেকে আঃ কাদির মোল্লার বাড়ি পর্যন্ত প্রায় ২৫০ মিটার হেরিংবন সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ইট উঠে গেছে, কোথাও কোথাও সড়ক ধসে পড়েছে। বর্ষার পানি জমে কাদা ও ঝোপঝাড়ে ভরে গেছে পুরো পথ। এতে প্রতিদিন সীমাহীন ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।

এই সড়কটি দিয়ে জয়নগর, দরিকান্দি, সেননগর, দক্ষিণকান্দি, আলিপুর ও হিজলতলিসহ অন্তত ছয় গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করেন। বিশেষ করে মহেশখোলা উচ্চ বিদ্যালয় ও আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া শিক্ষার্থীদের দুর্ভোগ সবচেয়ে বেশি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাত্র কয়েক বছর আগেই এলজিএসপি-৩ এর অর্থায়নে ২০২০–২০২১ অর্থবছর ৩ লাখ ১২ হাজার ৩৯ টাকায় রাস্তার কাজটি সম্পন্ন হয়। কিন্তু নির্মাণে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহারের কারণে অল্প সময়ের মধ্যেই সড়কটি নষ্ট হয়ে যায়। বর্তমানে রাস্তাটি সংস্কারের অভাবে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।

স্থানীয় বাসিন্দা ইঞ্জিনিয়ার আতিক হাসান বলেন, “বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে হাঁটাও কষ্টকর হয়ে পড়ে। শিক্ষার্থীদের কাদা পেরিয়ে স্কুলে যেতে হয়। আগে মোটরসাইকেল কষ্ট করে হলেও চলাচল করা যেত, কিন্তু এখন সেটাও সম্ভব হচ্ছে না।”

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার বলেন, “ডিসি স্যার ও মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া আমি বক্তব্য দিতে পারব না। তবে রাস্তাটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com