নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 227 বার পঠিত | পড়ুন মিনিটে

বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ীবাংলাদেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। দেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশের বেশি মানুষ যে কোনো অর্থনৈতিক সংকটে আবারো দারিদ্র্যের মুখোমুখি হতে পারেন বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।
ঢাকায় মঙ্গলবার প্রকাশিত ‘বাংলাদেশ পোভার্টি অ্যাসেসমেন্ট’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ২০১০ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশ ৩ কোটি ৪০ লাখ মানুষকে দারিদ্র্য থেকে উত্তরণে সহায়তা করলেও ২০১৬ সালের পর থেকে দারিদ্র্য হ্রাসের গতি উল্লেখযোগ্যহারে কমে গেছে।
বিশ্বব্যাংকের বাংলাদেশ পরিচালক ড. চিয়ান ঝং SCSC NEWS-কে বলেন, “বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের সাফল্য প্রশংসনীয়, কিন্তু এখনও প্রায় ৬২ মিলিয়ন মানুষ দারিদ্র্যের কাছাকাছি অবস্থান করছে। সামান্য অর্থনৈতিক ধাক্কাতেই তারা দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে।”
প্রতিবেদনে ঝুঁকির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ, চাকরি হারানো এবং মূল্যস্ফীতিকে। এছাড়া অর্থনৈতিক বৈষম্য, কর্মসংস্থান সংকট এবং দুর্বল সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকেও দায়ী করা হয়েছে।
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বিশ্বব্যাংক। সংস্থাটির senior অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সুরক্ষা কার্যক্রম জোরদার করা না গেলে এই বিশাল জনগোষ্ঠীকে দারিদ্র্যের ঝুঁকি থেকে মুক্ত করা সম্ভব নয়।”
প্রতিবেদনটি ইতিমধ্যে policy makers এবং উন্নয়ন সহযোগী মহলে আলোচনার সৃষ্টি করেছে, যেখানে দারিদ্র্য বিমোচনে জরুরি ভিত্তিতে সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হচ্ছে।