ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 25 বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় এলাকায় অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে দুটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা শহরের কুমারশীল মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম। অভিযানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-জামী মুহতাসিম মুইন, ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়সাল আব্বাসসহ র্যাব-৯ ও সদর মডেল থানা পুলিশের সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম জানান, অভিযানের সময় হাসপাতাল দুটিতে লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হওয়া এবং মেডিকেল বর্জ্য যথাযথভাবে সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে অর্থদণ্ড দেওয়া হয়:
জনস্বার্থে এবং স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।