মাছিহাতা দরবার শরীফের পীরসাহেব শাহ সৈয়দ নাজেম হুজুর ইন্তেকাল করেছেন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   |   শনিবার, ২১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   60 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাছিহাতা দরবার শরীফের পীরসাহেব শাহ সৈয়দ নাজেম হুজুর ইন্তেকাল করেছেন

 

​ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

মাছিহাতা দরবার শরীফের সম্মানিত পীরসাহেব, আউলাদে রাসুল শাহ সৈয়দ নাজেম সাহেব হুজুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

​গত ২০ নভেম্বর রাত ১১টা ১৫ মিনিটে ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​আজ বাদ আসর মাছিহাতা দরবার শরীফ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে দরবার শরীফের দরগা পুকুরসংলগ্ন মাজার শরীফে তাঁকে দাফন করা হবে।

​তাঁর ইন্তেকালে মাছিহাতা দরবার শরীফের আধ্যাত্মিক অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। ভক্ত-মুরিদান, অনুসারী, শুভানুধ্যায়ীসহ ধর্মপ্রাণ মানুষের মাঝে নেমে এসেছে গভীর শোক ও বেদনার ছায়া।

​মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও ভক্ত-মুরিদানদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। আমিন।

 

 

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফাউন্ডেশন (UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]